শর্তাবলী ও নিয়মাবলি (Terms & Conditions)
Rayhan Shop (`rayhanshop.com`) এ অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীর সাথে একমত প্রকাশ করছেন:
১. অর্ডার প্রক্রিয়া ও নিশ্চিতকরণ:
ওয়েবসাইটে অর্ডার করার পর আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধি ফোন কলের মাধ্যমে অর্ডারটির সত্যতা ও ঠিকানা যাচাই করতে পারেন। ভুল বা অস্তিত্বহীন মোবাইল নম্বর দিলে অর্ডার বাতিল হতে পারে।
২. মূল্য ও পেমেন্ট:
সকল পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় (৳) প্রদর্শিত। ক্যাশ অন ডেলিভারি অর্ডারে পণ্য প্রাপ্তির পর ডেলিভারি কর্মীর কাছে সমুদয় অর্থ পরিশোধ করতে হবে।
৩. ডেলিভারি সময়সীমা:
ঢাকার অভ্যন্তরে সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ২-৪ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়। প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কারণে সময় সামান্য পরিবর্তিত হতে পারে।